Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নঙ্গরপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:৩৪ পিএম
নঙ্গরপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি

নঙ্গরপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের নঙ্গরপুর মোড়ে গরু চোর সন্দেহে খোকন মল্লিক (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত খোকন মল্লিক যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নঙ্গরপুর মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন খোকন মল্লিককে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ইছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জীবন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর স্থানীয়রা আহত খোকনকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন খোকন মল্লিক জানান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত রাতে তিনি ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক ও মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)