Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কালীগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা ও গ্রেফতারের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:৪২ পিএম
কালীগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা ও গ্রেফতারের দাবি

কালীগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা ও গ্রেফতারের দাবি ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ওসির বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের ওপর হামলার ভিডিও ধারণ করার সময় দুই সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় সংবাদ সংগ্রহের সময় দীপ্ত টিভির প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলীকে বেধড়ক মারধর করা হয়। উপজেলা কৃষকদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জালাল এবং যুবদল নেতা শাহীন লষ্করসহ বেশ কয়েকজন নেতা-কর্মী এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থল থেকে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)