Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিশ্বকাপ জিতল খুদে আর্জেন্টিনা

ক্রীড়া রিপোর্টার ক্রীড়া রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:০১ পিএম
যশোরে বিশ্বকাপ জিতল খুদে আর্জেন্টিনা

বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীরা লিওনেল মেসি আর বিশ্বকাপ নিয়ে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই যশোরের আর এন রোড মাঠে দেখা গেল এক অন্যরকম খুদে ফুটবল বিশ্বকাপ! মেসি-সুয়ারেজদের জার্সি গায়ে জড়িয়ে কচি পায়ের ফুটবল জাদুতে দর্শকদের মন জয় করে নিল একঝাঁক শিশু। মাঠজুড়ে টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াই শেষে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ’-এর জমকালো শিরোপা লুফে নিয়েছে খুদে আর্জেন্টিনা দল। শনিবার (১৮ জুলাই) আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে ফাইনাল ম্যাচটি ঘিরে খুদে ফুটবলভক্তদের উন্মাদনা আর কোলাহল ছিল দেখার মতো।

খেলার শুরু থেকেই দুই দলের ছোট ছোট ফুটবলাররা বল পায়ে মাঠ দাপিয়ে বেড়ায়। আক্রমণ আর প্রতি-আক্রমণে জমে ওঠে শিশুদের এই স্বপ্নের ফাইনাল। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে চমৎকার এক নিখুঁত শটে গোল করে খুদে আর্জেন্টিনাকে প্রথমার্ধেই এগিয়ে নেয় দলের অধিনায়ক মাহিন। তবে আর্জেন্টিনার এই লিড বেশি সময় টিকতে দেয়নি উরুগুয়ের ছোটরা। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়ের পক্ষে সমতা ফেরায় খুদে ফুটবলার আয়াত। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর গোল দেওয়ার জন্য আরও ছটফটে হয়ে ওঠে আর্জেন্টিনার ছোটরা। ম্যাচের ৪৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডশটে উরুগুয়ের জাল কাঁপিয়ে দেয় আর্জেন্টিনার খুদে ফুটবলার তাসকিন। শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধান ধরে রেখেই উল্লাসে মেতে ওঠে খুদে আর্জেন্টিনা দল। নির্ধারিত ৪০ মিনিটের পুরোটা সময় জুড়েই মাঠের চারপাশে দর্শকদের হাততালি আর চিয়ার্স ছিল চোখে পড়ার মতো।

খেলা শেষে মাঠেই বসে খুদে ফুটবলারদের পুরস্কার বিতরণের আনন্দ আসর। আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খুদে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়াও খুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে অতিথি হিসেবে মাঠে হাজির ছিলেন আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ বিপ্লব, ব্যবসায়ী আতাউর রহমান আতাউল্লাহ ও রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন। পুরো অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন রিপন অটোসের চেয়ারম্যান এবং দৈনিক সুবর্ণভূমির প্রকাশক ও সম্পাদক এজাজ উদ্দীন টিপু।

এই টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আর্জেন্টিনার মাহিন হোসেন রায়হান। সবচেয়ে বেশি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছে মরক্কো দলের রোহান খান এবং গোলপোস্টের নিচে দারুণ সব সেভ করে সেরা গোলরক্ষক হয়েছে স্পেন দলের মো. রেদোয়ান হোসেন।

আয়োজকরা জানান, পাড়ার এই ছোট ছোট শিশুদের মোবাইল আর মাদকের হাত থেকে দূরে রেখে খেলাধুলার আনন্দ দিতেই তাদের এই জুনিয়র বিশ্বকাপের আয়োজন, যা ভবিষ্যতেও ধরে রাখা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)