Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নানা প্রতিকূলতা পেরিয়ে চৌগাছায় মডেল মসজিদের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫০ পিএম
নানা প্রতিকূলতা পেরিয়ে চৌগাছায় মডেল মসজিদের নির্মাণকাজ শুরু

ছবি: ধ্রুব নিউজ

নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে যশোরের চৌগাছায় অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রস্তাবিত নির্মাণস্থানের পুরনো স্থাপনা অপসারণ ও স্থান পরিচ্ছন্নকরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা হয়।

উপজেলা সদরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে কাঙ্ক্ষিত এই মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ পর্যন্ত শুরু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ, মুসল্লি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক বি এম আইনাল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীসহ উৎসুক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মিত হলে এলাকায় সহীহ দ্বীনি শিক্ষা, সঠিক ধর্মীয় চর্চা ও ইসলামিক সংস্কৃতি বিকাশে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)