Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশদ্ভূত এলিজা রহমান

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৭ পিএম
অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশদ্ভূত এলিজা রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশদ্ভূত এ নেতা ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
 অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্থানীয় সরকার এলাকা ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর এলিজা রহমান।

ক্যামডেন কাউন্সিলের অর্ডিনারি কাউন্সিল মিটিংয়ে মঙ্গলবার এলিজা রহমানকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।

ক্যামডেন কাউন্সিল কর্তৃপক্ষ মঙ্গলবার নিজেদের ফেইসবুক পেজে এক পোস্টে নতুন মেয়র ও ডেপুটি মেয়রকে অভিনন্দন জানিয়েছে।

প্রবাসীরা বলছেন, স্থানীয় সরকার ব্যবস্থায় এলিজা রহমানের এই নতুন দায়িত্ব গ্রহণ অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি বংশোদ্ভূতদের নেতৃত্বের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন।

এলিজা রহমান ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, কমিউনিটি অংশগ্রহণ এবং বহুসাংস্কৃতিক সমাজের প্রতিনিধিত্বে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ক্যামডেনের বিভিন্ন কমিউনিটির মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। তিনি কাউন্সিলের মাল্টি কালচারাল রেফারেন্স গ্রুপের কাউন্সিলর সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি সিনিয়রস রেফারেন্স গ্রুপ ও ইভেন্টস রেফারেন্স গ্রুপের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

ক্যামডেনের স্থানীয়রা বলছেন, নতুন ডেপুটি মেয়র হিসেবে এলিজা রহমানের সামনে এখন রয়েছে আরও বড় দায়িত্ব। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, পরিবহন, অবকাঠামো, পরিবেশ এবং স্থানীয় কমিউনিটির জীবনমানের মত ইস্যুতে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)