Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্বাস্থ্যকর পরিবেশ: যশোরে জামতলার মিষ্টি বটতলা হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশ: যশোরে জামতলার মিষ্টি বটতলা হোটেলকে জরিমানা

ঘোপ সেন্টাল রোডস্থ জামতলা মিষ্টির কারখানায় অভিযান পরিচালিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের দড়াটানা ও ঘোপ এলাকায় মিষ্টির কারখানা ও হোটেলে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলমের যৌথ নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে শহরের ঘোপ জেলরোড এলাকার তরিকুল ইসলামের বাড়ির গলিতে অবস্থিত 'জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডার'-এর কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কারখানার ভেতরে চরম অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ পর্যবেক্ষণ করা হয় এবং ঢাকনাবিহীন খোলা অবস্থায় মিষ্টি ও তৈরি সামগ্রী রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনে প্রতিষ্ঠানের মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত শহরের ব্যস্ততম দড়াটানা মোড়ের 'বটতলা হোটেল'-এ অভিযান পরিচালনা করে। হোটেলটির রান্নাঘরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত পরিচালন শেষে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের মালিককে ভবিষ্যতে শতভাগ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)