Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৯:৪৫ এ এম
আপডেট : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৮:৫৪ পিএম
যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ী ছবি: ধ্রুব নিউজ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন। শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল, বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতার নুর মোহাম্মদের ছেলে রনি মাহামুদ (৩৫)  এবং শার্শা থানার  শ্যামলাগাছি গ্র্রামের  মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮) ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে  যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর ময়লাখানার সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কার থামিয়ে  তল্লাশি চালান তারা। তল্লাশিকালে  প্রাইভেট কারের ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কায়দায় তৈরি করা গোপন বক্সে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কারের চালক ও যাত্রীকে । এ সময় প্রাইভেট কার ও তাদের ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)