ধ্রুব নিউজ
ঝিকরা খালের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য গাজী এনামুল হক। ছবি: ধ্রুব নিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নে ঝিকরা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন পর এই ঐতিহ্যবাহী খালটি খননের উদ্যোগ নেয়ায় স্থানীয় কৃষিজীবী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও উদ্দীপনা বিরাজ করছে। খালের খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি সেচ ও মৎস্য চাষে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্য গাজী এনামুল হক নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে খনন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।