Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাস্তার পাশে ফেলে যাওয়া সেই অন্ধ বৃদ্ধাকে উদ্ধার করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১০:২৫ পিএম
রাস্তার পাশে ফেলে যাওয়া সেই অন্ধ বৃদ্ধাকে উদ্ধার করলেন জেলা প্রশাসক

সেই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

যশোর-মাগুরা মহাসড়কের নিউমার্কেট হাউজিং এস্টেট সংলগ্ন রজনীগন্ধা ১০ তলা ভবনের সামনে খোলা আকাশের নিচে পড়ে থাকা সেই অজ্ঞাত পরিচয়ের অন্ধ ও অসহায় বৃদ্ধাকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল ধ্রুব নিউজে তার মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি যশোর জেলা প্রশাসকের নজরে আসে। [ভিডিও]

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রায় ৮-১০ দিন আগে দুই-তিনজন ব্যক্তি ওই বৃদ্ধাকে খাজুরা বাসস্ট্যান্ড ও নিউমার্কেট এলাকার রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা জানতে চাইলে তারা নিজেদের বাসের হেলপার পরিচয় দিয়ে দাবি করে, বাসের ভেতরে অজ্ঞাত কোনো যাত্রী ওই বৃদ্ধাকে ফেলে রেখে চলে গিয়েছিল। এরপর থেকেই বয়সের ভারে নুয়ে পড়া, দৃষ্টিহীন ও অসুস্থ এই বৃদ্ধা মলমূত্রের মধ্যে চরম নিরাপত্তাহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মানবিক ব্যক্তি তাকে খাবার ও মশারির ব্যবস্থা করে দিলেও রোদ-বৃষ্টির মধ্যে তার দুর্ভোগ ছিল চরমে।

পড়ুন :  ৭ দিন ধরে রাস্তার পাশে এক অন্ধ বৃদ্ধা, কে এই জননী

সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অবসান ঘটেছে এই অমানবিক দুর্ভোগের। উদ্ধারকৃত বৃদ্ধা নিজের নাম বা ঠিকানা স্পষ্ট করে বলতে না পারায় এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে তিনি হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বৃদ্ধার আশ্রয়ের জন্য সংশ্লিষ্ট এনজিওগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, একজন অসহায় ও অন্ধ মানুষের এমন করুণ পরিস্থিতি সংবাদমাধ্যমের সাহায্যে দ্রুত জেলা প্রশাসনের নজরে আনার জন্য স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট সাংবাদিক ও জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)