Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্তে টহলরত বিজিবি সৈনিক বজ্রপাতে আহত

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৯:২০ পিএম
সীমান্তে টহলরত বিজিবি সৈনিক বজ্রপাতে আহত

নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সৈনিক শফিউল আলম। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে বৈরী আবহাওয়ার মধ্যে দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সৈনিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যের নাম শফিউল আলম। তিনি ৪৯ বিজিবির একজন সৈনিক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন সৈনিক শফিউল আলম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সাথে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানোর পরামর্শ দেন।

এদিকে, আহত বিজিবি সদস্যের খোঁজ নিতে নাভারণ হাসপাতালে যান যশোর ৪৯ বিজিবির সিইও সাইফুল আলম খান। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে শফিউল আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে যশোর সিএমএইচে তার নিবিড় চিকিৎসা চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)