বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের যুবদল নেতা মরহুম বাবলু রহমানের কবর জিয়ারত করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। আজ বুধবার সকালে তিনি বাবলু রহমানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।