Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আবারো আদালতের বারান্দায় মারামারি: বাদী-বিবাদীসহ ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:২৫ পিএম
আবারো আদালতের বারান্দায় মারামারি: বাদী-বিবাদীসহ ৪ জনের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত ৪জন ছবি: ধ্রিুব নিউজ

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় মামলার বাদী-বিবাদী ৪ জনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— সিআর মামলার বাদী মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া এবং বিবাদী যথাক্রমে যশোর শহরের শংকরপুরের মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মণিরামপুরের কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান ও পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার মণিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন। বিবাদী হিসেবে অপর তিনজনও আদালতে হাজির হয়েছিলেন। মামলার চার্জ শুনানি শেষে বাদী ও বিবাদীপক্ষ আদালতের বারান্দায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মারামারি শুরু করেন।

বিষয়টি আদালতের বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে ওই চারজনকে আটক করেন এবং কোতোয়ালি থানায় সংবাদ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদের ১৫১ ধারায় আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই দিনেশ ঘোষ সিআর মামলার বাদী-বিবাদী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

এ প্রতিবেদন পর্যালোচনা করে সিআর মামলার বাদী জাকারিয়া ও বিবাদী তিনজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত ৪ জন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছে।

কয়েকদিন আগেও অনুরূপ মারামারির ঘটনা ঘটে। সে সময় কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)