Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্রাজিলের ম্যাচে বজ্রঝড়ের আশঙ্কা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১০:৪৬ পিএম
ব্রাজিলের ম্যাচে বজ্রঝড়ের আশঙ্কা

ছবি: এ এফ পি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে চরম আবহাওয়া ভীতি। বৃহস্পতিবার ভোর ৪টায় (বাংলাদেশ সময়) শুরু হতে যাওয়া এই ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হওয়ার জোর আশঙ্কা দেখা দিয়েছে।

​যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঠিক ওই সময়েই মিয়ামিতে বজ্রসহ ভারী ঝড় হতে পারে।

স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে নিয়ম অনুযায়ী ম্যাচ সাময়িকভাবে স্থগিত করা হয়। আর শেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট অপেক্ষা না করে খেলা পুনরায় শুরু করার নিয়ম নেই। তবে স্কটল্যান্ড কোচের মতে, এই বিলম্ব আরও দীর্ঘ হতে পারে। ফলে ম্যাচটি বড় ধরনের সময়সূচি বিপর্যয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার ফিলাডেলফিয়ায় তীব্র বজ্রঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। ওই সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে এবং ফুটবলারদের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ এই বিরতির কারণে পরবর্তীতে খেলোয়াড়দের ম্যাচে মনঃসংযোগ ফেরাতে বেশ বেগ পেতে হয়েছিল।

আবহাওয়ার এই বৈরী আচরণ এবং ম্যাচ বিলম্বিত হওয়ার বিষয়টি মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে স্কটল্যান্ড। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক বলেন:

​"টুর্নামেন্টে ফ্রান্সের ম্যাচেই প্রথম আবহাওয়ার কারণে এমন বিলম্বের ঘটনা ঘটল। আমরা হয়তো এখন পর্যন্ত কিছুটা ভাগ্যবান ছিলাম। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে ম্যাচ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই পরিস্থিতি মোকাবিলার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছি। তবে বিলম্ব ঠিক কতক্ষণ স্থায়ী হবে, তা আগে থেকে বলা কঠিন। নিয়ম অনুযায়ী শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হতে পারে, তাই বিলম্ব দীর্ঘ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত।"

​ফুটবলপ্রেমীদের চোখ এখন মিয়ামির আকাশের দিকে। প্রকৃতির এই বৈরিতাকে জয় করে ফুটবলাররা মাঠে কতটা ছন্দ ধরে রাখতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)