Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম নির্মূলের দাবিতে টিআইবির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০১:০০ পিএম
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম নির্মূলের দাবিতে টিআইবির মানববন্ধন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের অবসান ঘটাতে দ্রুত কাঠামোগত সংস্কার ও সুশাসন নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যশোরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতের সুশাসনের ঘাটতি, দুর্নীতির সিন্ডিকেট এবং চুক্তি অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধের শর্ত থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের কার্যকর তদারকি না থাকায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন।

কর্মসূচিতে বক্তারা বর্জ্য সংগ্রহে নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের মূলধারায় আনা, ডাম্পিং সাইটগুলোতে বিশেষায়িত 'শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট' গঠন এবং শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সাথে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদাসীনতাকে 'লাল কার্ড' প্রদর্শনের যোগ্য বলে অভিহিত করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার কমা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান ও সদস্য অধ্যক্ষ শাহিন ইকবাল প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)