Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রতারক চিনবেন যেভাবে...

সিদ্দিকা লাকী সিদ্দিকা লাকী
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১০:৩২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১০:৫৭ পিএম
প্রতারক চিনবেন যেভাবে...

পনি চান বা না চান, আপনার জীবনে ছোট পরিসরে হলেও প্রতারণার ঘটনা ঘটতেই পারে। প্রতারণা একটি বড় ধরনের অপরাধ তো বটেই, সেই সাথে এটি একটি সামাজিক ব্যাধিও। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ স্বাভাবিক জীবনে সরল বিশ্বাসেই পথ চলি। আর এই সরলতার সুযোগটাই নেয় প্রতারকেরা।

প্রতারকদের কিছু কমন কৌশল নিচে দেওয়া হলো—

🔍 প্রতারকের আচরণগত লক্ষণসমূহ

  •  তারা আপনার জীবনের সাথে খুব দ্রুত ওতপ্রোতভাবে মিশে যাবে।
  •  "আপনাকে ছাড়া আমার জীবন চলবেই না"—আচরণে এমন একটি মানসিকতা প্রকাশ করবে।
  • আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনের সবকিছুতেই অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে।
  •  আপনার সাথে পারিবারিক কিংবা প্রেমঘটিত সম্পর্কে জড়িয়ে পড়বে।
  •  আপনার অজান্তে আপনার সবল ও দুর্বল দিকগুলো বিশ্লেষণ করবে।
  • কারণে-অকারণে আপনাকে সঙ্গ দিতে পছন্দ করবে।
  • একপর্যায়ে আপনার সাথে খুব বেশি অন্তরঙ্গ হবার চেষ্টা করবে।
  • অথবা হঠাৎ করেই বড় কোনো ব্যবসায়িক পার্টনার হতে চাইবে।
  • এমনকি আকস্মিকভাবে বিরাট অঙ্কের টাকা ধার চেয়ে বসবে।
  •  তাদের আচরণ দিয়ে আপনাকে একরকম 'হিপনোটাইজড' (সম্মোহিত) করে ফেলবে।
  •  

⚠️ ফাঁদে পড়ার পর যা ঘটে

  •  শুরুটা হবে শেষ দিক থেকে; আপনাকে হিপনোটাইজড করা ব্যক্তিটি হঠাৎ করেই দিনের পর দিন আপনার আর কোনো খোঁজ নেবে না।
  •  আপনার তাকে সত্যিই প্রয়োজন হবে, কিন্তু তাতে তার কিছুই যাবে-আসবে না।
  •  আপনার সাথে স্বাভাবিক মেলামেশা ও যোগাযোগ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে।
  • আপনাকে এড়াতে শত রকমের অজুহাত ও কৌশল অবলম্বন করবে।
  •  ঘনঘন নিজের লোকেশন (অবস্থান) পরিবর্তন করবে।
  • আপনার ফোন কল আগের মতো রিসিভ করবে না বা গুরুত্ব দেবে না।
  • যদি কোনো আর্থিক লেনদেন হয়ে থাকে, তবে 'দিচ্ছি-দিব' করে দিনের পর দিন কাটিয়ে দেবে।
  •  প্রয়োজনে নিজের ঠিকানা, মোবাইল নম্বর, এমনকি অবস্থান পর্যন্ত বদলে ফেলবে।
  •  আপনাকে এড়িয়ে চললেও, অন্য সবার সাথে কৌশলে স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে।
  • 'ব্লু হোয়েল' গেমের শেষ ধাপের মতো আপনি একসময় টের পাবেন যে, তার কাছে আপনার আর কোনো মূল্যই নেই।

🛡️ নিজেকে সুরক্ষিত রাখার উপায়

মানুষ সামাজিক জীব, তাই মানুষকে নিয়েই আমাদের চলতে হবে—এটাই স্বাভাবিক। এটি বোঝানোর জন্য কোনো গাণিতিক সূত্রের প্রয়োজন নেই। তবুও নিরাপদ ও প্রতারকমুক্ত জীবনযাপনের কিছু উপায় নিচে দেওয়া হলো-

  •  যেকোনো সম্পর্কে জড়ানোর আগে সঙ্গী বা অপর পক্ষ সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন।
  •  রক্তের সম্পর্কের মানুষের সাথেও প্রতারণা হতে পারে (বিশেষ করে সম্পত্তি বা জমিজমা নিয়ে)। তাই সময় থাকতেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন।
  •  যে আপনাকে ছাড়া চলতেই পারবে না বলে দাবি করে, সে কেন আপনার ওপর এত নির্ভরশীল, তার পেছনের কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন।
  •  নিজের সবল বা দুর্বল দিকগুলো কখনোই হুট করে কারও সাথে শেয়ার করবেন না।
  •  প্রেম-ভালোবাসার ক্ষেত্রে অতি-ঘনিষ্ঠ হওয়া বা অনৈতিক কোনো পরিস্থিতির সুযোগ এড়িয়ে চলুন।
  •  আর্থিক লেনদেন সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ। তাই অতিরিক্ত সরলতা পরিহার করে টাকা ধার দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন।
  •  প্রতিটি ক্ষেত্রে নিজের জীবন ও আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আগে নিজে বাঁচতে শিখলে অন্য সবকিছু ঠিক থাকবে।
  •  মিষ্টি কথায় অতীতেও চিঁড়ে ভিজেনি, ভবিষ্যতেও ভিজবে না—তাই বাস্তববাদী হতে চেষ্টা করুন।
  •  কোনটা প্রকৃত ভালোবাসা আর কোনটা কেবলই সাময়িক মোহ, সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন।
  •  সর্বোপরি, প্রতারকের ভয়াল খপ্পর থেকে বাঁচতে নিজের যাপিত জীবনকে অল্পতে খুশি, মোহমুক্ত ও সাদামাটা করার আত্মবিশ্বাস গড়ে তুলুন।

         সবার জন্য শুভকামনা

 

লেখক: কবি, গদ্যকার ও মোটিভেশনাল স্পিকার। অতিরিক্ত ডিআইজি হিসাবে সিআইডিতে কর্মরত।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)