Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বোতল মদ ও মোবাইলসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১১:০২ পিএম
যশোরে বোতল মদ ও মোবাইলসহ ভারতীয় নাগরিক আটক

ছবি: ধ্রুব নিউজ

৩ বোতল মদ ও ১১টি মোবাইল ফোনসহ মিন্টু খান (৪৪) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ সোমবার যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের ওপর থেকে তাঁকে আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে দাইতলা ব্রিজে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে মিন্টু খান নামে ওই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ৩ বোতল মদ ও ১১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আটক মিন্টু খান ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার শাহাপাড়ার মুজিত শেখের ছেলে। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)