Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২৫ শিক্ষার্থীকে শার্শা উপজেলা কলেজের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১১:০৬ পিএম
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২৫ শিক্ষার্থীকে শার্শা উপজেলা কলেজের সংবর্ধনা

যশোরের শার্শা উপজেলা কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলা কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আজ সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাশেদ এবং শার্শা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী অধ্যাপক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা বিভাগে তৃতীয় স্থান অর্জন করায় কলেজের তিন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের এ অর্জনকে কলেজের গৌরব বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)