Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জামায়াতের মিডিয়া বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০৭:৩১ এ এম
ঝিকরগাছায় জামায়াতের মিডিয়া বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা মিডিয়া বিভাগ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিয়ে এক সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল ৫টায় উপজেলা মোড় সংলগ্ন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার হল রুমে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।

এসময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)