Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে পরিচ্ছন্নতা অভিযান

বেনাপোল (শার্শা) প্রতিনিধি বেনাপোল (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৩:১১ পিএম
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে পরিচ্ছন্নতা অভিযান

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের উদ্যোগে এবং কাশিপুর বিওপি (বিজিবি) সদস্যদের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মাজার প্রাঙ্গণ, আশপাশের পরিবেশ এবং দর্শনার্থীদের চলাচলের পথ সুসজ্জিত ও পরিষ্কার করা হয়। স্বাধীনতা দিবসে আগত দর্শনার্থীরা যাতে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি সংরক্ষণ ও তাঁদের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।

এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট গ্রামপুলিশ ও বিজিবি সদস্যদের প্রতি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। স্বাধীনতা দিবসকে ঘিরে মাজার এলাকায় আরও বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)