নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সেই নীলগঞ্জস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। ছবি: ধ্রুব নিউজ
দুই দিন আগে যে বাড়িকে ঘিরে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সেই নীলগঞ্জস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার যশোর শহরের ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোড (মনিহার এলাকা) সংলগ্ন এমপি অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় কেন্দ্রীয় নেতারা যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুলের শারীরিক খোঁজখবর নেন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে নেতাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম কুদ্দুস, জুলাই আন্দোলনের অন্যতম নেতা শোয়াইব হোসেন, জামায়াত নেতা বদরুজ্জামান ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ আহমদ আলী মুকুলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।