নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে এক বিশাল সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: ধ্রুব নিউজ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে এক বিশাল সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুরে যশোর জেলা শাখার উদ্যোগে শহরের মনিহার মোড় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ছবি ধ্রুব নিউজ
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন। সমাবেশ যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও দলটির প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ ও ফজলুল হক, শহর আমির ইসমাইল হুসাইনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।