Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফ্যাসিস্ট সমর্থনে মিছিল, বিপুলের ফেসবুকে প্রচারণা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:১৮ পিএম
ফ্যাসিস্ট সমর্থনে মিছিল, বিপুলের ফেসবুকে প্রচারণা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

আটক জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরে শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের সমর্থনে মিছিল করার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের অনুসারীদের বিরুদ্ধে। মিছিলের পর বিপুল নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ সংক্রান্ত প্রচারণা চালান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় যশোর সদরের রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় এ মিছিল হয় বলে প্রচারণা চালানো হয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন—বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেন।

পুলিশ জানায়, আটক দুইজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর সেন্ট্রাল রোডের ‘আইএনবি মিডিয়া সাইন’-এর সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আত্মগোপনে থাকা পলাতক আসামি আনোয়ার হোসেন বিপুল যশোরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে আসছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফের মিছল ও নাশকতার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)