Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে সংসদ সদস্য সাবিরা মুন্নির মতবিনিময়

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৯:১৪ পিএম
বেনাপোলে সংসদ সদস্য সাবিরা মুন্নির মতবিনিময়

যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পাওয়া সংসদ সদস্য সাবিরা মুন্নি আজ বেনাপোলে স্থানীয় প্রতিনিধি, ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

সোমবার বিকেলে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোলের পৌর বিয়ে বাড়িতে এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানের শুরুতে বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ  তদারকি দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সাবিরা নাজমুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত-এর সঞ্চালনায় সভায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে। শার্শা ও বেনাপোলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা শার্শা ও বেনাপোল এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের প্রসার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সাধনে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)