নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচীর অগ্রগতি পরিদর্শন করছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি ভিডিও থেকে নেওয়া। ছবি: ধ্রুব নিউজ
আগামিকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচীর অগ্রগতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আজ শার্শার উলাশী খাল পুনঃখনন, যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন ও বিকেলে শহরের ঈদগাহ মাঠে জনসভাস্থলের পূর্ব প্রস্তুতি ঘুরে দেখেন।
রবিবার দুপুরে জেলা বিএনপি নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি এসব জায়গা পরিদর্শন করেন।
আরও পড়ুন
১৭ বছর উন্নয়ন বঞ্চিত যশোরবাসীর প্রত্যাশা অনেক
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ' সরকারের দায়িত্ব নেয়ার পর খুলনা বিভাগে প্রথম জনসভায় যশোরে আসছেন তারেক রহমান। এজন্য যশোরবাসী হিসাবে আমরা গর্বিত। যশোর ঐতিহ্যের জেলা। বিএনপি যতবার সরকার গঠন করেছে সেই যশোর জেলাকে ততবার দুহাত উজাড় করে উন্নয়ন করেছে।
শহীদ রাষ্ট্রপ্রতি জিয়ার রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার সেই ধারাবাহিকতায় তাদের যোগ্যসূরি তারেক রহমানও যশোরের উন্নয়নে উদারচিত্রে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।
আরও পড়ুন
যশোরের জনপদে উৎসবের আমেজ: কাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধ্রুব/এস.আই