ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘সচেতন হোন, পরিচ্ছন্ন থাকুন, ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়স্থ ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। এটি পারবাজার ও থানা মোড় ঘুরে কপোতাক্ষ নদ সেতু সংলগ্ন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম ও অধ্যাপক মশিউর রহমান, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলার প্রতিটি ইউনিয়নেও পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।