নিজস্ব প্রতিবেদক
ছবি: কাল্পনিক
যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া থেকে ‘টিকু’ নামে একটি পোষা দেশি টিয়া পাখি হারিয়ে গেছে। গত তিন-চার দিন আগে পাখিটি হারিয়ে যাওয়ার পর থেকে সেটির সন্ধান পেতে নানা চেষ্টা চালাচ্ছেন মালিক অমিত বিশ্বাস। প্রিয় পাখিটিকে ফিরে পেতে শনিবার রাতে যশোর শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন তিনি।
জানা গেছে, অমিত বিশ্বাসের পোষা টিয়া পাখি ‘টিকু’ ষষ্ঠীতলা পাড়া থেকে হারিয়ে যায়। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও পাখিটির সন্ধান না পাওয়ায় সেটিকে খুঁজে পেতে শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
কোনো সহৃদয় ব্যক্তি পাখিটির সন্ধান পেলে যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোডে অবস্থিত আবুল ভাইয়ের চায়ের দোকানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া কারও বাড়িতে বা ছাদে পাখিটি পাওয়া গেলে ০১৯১৫-৯৩৭৬৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পাখির মালিক।
হারিয়ে যাওয়া পোষা টিয়া পাখি ‘টিকু’কে খুঁজে পেতে যশোর শহরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অমিত বিশ্বাস।