Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৯:৫২ এ এম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ১১:০৬ এ এম
যশোরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন শুরু

যশোর জিলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন শুরু ছবি: ধ্রুব নিউজ

যশোরে আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ওয়ার্ড সভাপতিদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল।

আজ শুক্রবার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শিক ভিত্তি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনে আসা প্রতিনিধিদের মতে, এই আয়োজন তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে।

সম্মেলনটি যশোর জেলা আমির সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)