Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরকে নিরাপদ নগরীতে পরিণত করতে চাই: ভিপি কাদের

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০৫ পিএম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:০৩ পিএম
যশোরকে নিরাপদ নগরীতে পরিণত করতে চাই: ভিপি কাদের

যশোরে জামায়াতে ইসলামি সমর্থিত ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের। ছবি: ধ্রুব নিউজ

আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন কাল মঙ্গলবার । এ উপলক্ষে আজ জামায়াতে ইসলামি সমর্থিত ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩ টায় বিশাল ওই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে হাজারো উৎফুল্ল, উল্লসিত নির্বাচনপ্রেমী জনগণ উপস্থিত হন। 

যশোর ঈদগাহ মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জমকালো বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, দপ্তর সম্পাদক নূর ই আলী নূর মামুন, ভারপ্রাপ্ত শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, এনসিপি'র প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, এনসিপি'র যুগ্ম সমন্বয়ক সাজিদ সরোয়ার, যুব শক্তির সভাপতি ইমদাদ হোসাইন, ফরহাদ হোসেন, ছাত্র শক্তির সভাপতি খান মিফতাহুল অমিত, আব্দুল আলী, আলিফ জামান প্রমুখ।

আলোচনা শেষে বিশাল একটি নির্বাচনী মিছিল ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, গাড়িখানা, চিত্রা মোড়, থানা মোড় হয়ে মণিহারে শেষ হয়।

এ সময় প্রাণোচ্ছ্বল নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে মুহুর্মুহু স্লোগানে শহর প্রকম্পিত করে তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির সাথে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিলটিকে স্বাগত জানাতে শহরে রাস্তার দু'ধারের পথচারী, রিক্সা ও ইজিবাইকের যাত্রীরা, বাড়ির ছাদের বারান্দায় দাঁড়ানো অধিবাসীরা মৃদু হাসিতে হাত নেড়ে সমর্থন জানান।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, জনগণ ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে সংসদে নিয়ে গেলে আমি যশোরকে নিরাপদ নগরীতে পরিণত করতে চাই দুর্নীতিমুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। অতীতের সকল রাজনৈতিক দলের প্রহসন মূলক শাসনের বিপরীতে তিনি জনতার বন্ধু হওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)