Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নওয়াপাড়ায় ইপিজেড ও আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি অধ্যাপক গোলাম রসুলের

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:১৮ এ এম
নওয়াপাড়ায় ইপিজেড ও আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি অধ্যাপক গোলাম রসুলের

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনের ১১-দলীয় ঐক্যজোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, নির্বাচিত হলে নওয়াপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে চেঙ্গুটিয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ইপিজেড নির্মাণের বিদ্যমান জটিলতা নিরসন করে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে 'দাঁড়িপাল্লা' এখন সবার হৃদয়ে।

পথসভাটি ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে চেঙ্গুটিয়া বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, ঢাকা মহানগরী ওয়ারী থানার সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি এম.এম. আশিকুজ্জামান।

বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)