Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৮ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৩৫ পিএম
৮ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান

তারেক রহমানের আগমন উপলক্ষে আজ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে বিএনপি ছবি: ধ্রুব নিউজ

যশোর: যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা করার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেছেন, আগামীকালের এই জনসভায় দেশ ও জাতি গঠনে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরে পৌঁছাবেন। তিনি যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এই জনসভা থেকেই তিনি বৃহত্তর যশোর ও বৃহত্তর কুষ্টিয়ার ৮টি জেলার 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, উপশহর কলেজ মাঠের উত্তর পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনস্রোতের কথা মাথায় রেখে কলেজ মাঠের পাশাপাশি পার্শ্ববর্তী ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কে বড় পর্দা (জায়ান্ট স্ক্রিন) স্থাপন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বেলা ১২টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিকেল ৩টা বিএনপি চেয়ারম্যান ভাষণ।

চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শেষ হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তারেক রহমান প্রথমবারের মতো যশোরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসছেন। এটি তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রাণের স্পন্দন তৈরি করেছে। আমরা আশা করছি, এটি হবে যশোরের ইতিহাসে অন্যতম বৃহত্তম জনসমাবেশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ আনিসুর রহমান মুকুলসহ শীর্ষ নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)