Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দাঁড়িপাল্লার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ: মঙ্গলবার আমীরে জামায়াতের জনসভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৩:২০ পিএম
যশোরে দাঁড়িপাল্লার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ: মঙ্গলবার আমীরে জামায়াতের জনসভা

যশোর চারখাম্বার মোড়ে ছিড়ে ফেলা জামায়াতের নির্বাচনী ব্যানার ছবি: ধ্রুব নিউজ

যশোর| আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এ অভিযোগ করেন। মূলত আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের যশোর সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলা নেতৃবৃন্দ   ধ্রুব নিউজ

সংবাদ সম্মেলনে অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা বাধাগ্রস্ত করতেই এই অপচেষ্টা। আমরা এই অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই এবং বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেছি।

জনসভার প্রস্তুতি সম্পর্কে জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে জেলার আটটি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জনসভায় যশোরের ৬টি সংসদীয় আসনে ‘১০-দলীয় জোট’ সমর্থিত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের অভিযোগ করেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং জামায়াত নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। তিনি অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ সুসংহত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল-মামুন, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস এবং যশোর শহর ভারপ্রাপ্ত আমীর ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)