Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নরেন্দ্রপুরে অমিতের নির্বাচনী প্রচারণা উলুধ্বনি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০২:০০ পিএম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৩:১৭ পিএম
নরেন্দ্রপুরে অমিতের নির্বাচনী প্রচারণা উলুধ্বনি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত

নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার চতুর্থ দিনের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সকাল থেকেই নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এদিন সকালে অনিন্দ্য ইসলাম অমিত নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া থেকে দিনের প্রচারণা শুরু করেন। সাহাপাড়ায় প্রবেশের সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধরা সম্মিলিতভাবে ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গ্রামবাসীর এই ভালোবাসা ও আন্তরিকতায় অমিত আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাহাপাড়ার বাসিন্দারা তাদের প্রাণের দাবি হিসেবে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের আমলে তৈরি করা এলাকার একমাত্র রাস্তাটি সংস্কারের অনুরোধ জানান। তারা অভিযোগ করেন, রাস্তাটি তৈরির পর দীর্ঘ সময় পার হলেও কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, অমিত নির্বাচিত হলে এই রাস্তাটি সংস্কারই হবে তাদের প্রধান প্রাপ্তি। এ সময় চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের জানমালের সুরক্ষায় অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।

বাসিন্দাদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের সাথে আপনাদের সম্পর্ক ছিল আত্মার। রাজনৈতিক চরম প্রতিকূল অবস্থার মধ্যেও আমি এবং আমার দল সবসময় আপনাদের পাশে বন্ধুর মতো ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব। আপনারা নির্বাচিত করলে আপনাদের এই দীর্ঘদিনের রাস্তার দাবি পূরণসহ নাগরিক অধিকার নিশ্চিতে আমি বদ্ধপরিকর।

তিনি দিনব্যাপী নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচারণা অব্যাহত রাখবেন। এ সময় তার সাথে আছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)