Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি : তারেক রহমান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি,২০২৬, ০৩:৫৩ পিএম
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে  শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বেশি যোগ্য ও দক্ষ করতে কাজ করবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এ সময় তারেক রহমান বিজয়ী প্রশ্নের উত্তর দেন।

এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন। ওইখানে আপনারা বলেছেন প্রাইমারি শিক্ষা নিয়ে আমরা কী কাজ করেছি। সামাজিক মূল্যবোধ নিয়ে কিন্তু স্কুলে শেখাতে হবে। এ জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে।’

সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখায়, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো; এইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাতে পারি আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়।’

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)