Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ১১:০০ এ এম
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ১১:০৮ এ এম
তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবি কাজী নজরুল ইসলাম। কবরের পাশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) এ উপলক্ষে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।

এক বার্তায় আন্দোলনকারীরা জানান, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ের ডান পাশে অবস্থিত আজিজ সুপার মার্কেটের সামনে সাময়িকভাবে অবস্থান নিয়েছে।

বার্তায় আরও জানানো হয়, দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)