Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুবরাজের আমন্ত্রণে সম্মতি, সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:২৮ পিএম
যুবরাজের আমন্ত্রণে সম্মতি, সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফরে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি ব্রিফিং এ এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি আরো জানান, সৌদি যুবরাজও বাংলাদেশে সফরে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি ঠিক হয়নি বলে উল্লেখ করেন হুমায়ূন কবির। দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 

এসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত।

এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)