Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ

বাসস বাসস
প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৬:৫৫ এ এম
জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ

ছবি: এআই প্রণীত

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ। সিরডাপ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের সাথে মিল রেখে আগামীকাল প্রথমবারের মতো ‘জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস’ পালন করা হবে। 

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রোববার দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডের মোড়ক উন্মোচন করেন।  দেশের অর্থনীতি ও উন্নয়নে গ্রামীণ অর্থনীতির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জনগণের মাঝে দিবসটির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ‘সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ) এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের অনুষ্ঠানটি সকাল ৯টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস ২০২৬-এর আরেকটি অনুষ্ঠান সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)