Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ কবিতা

হাদি যায় হাদি আসে

সেলিম রেজা সেলিম সেলিম রেজা সেলিম
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ০৮:৪৩ এ এম
হাদি যায় হাদি আসে

বল্লম

এবরোজিনিও বল্লমে থাকো গাথা
তখনো ছাড়ো আর্তনাদের সুখ
অস্ফুট স্বরে বলতে থাকো যা তা
নতুন করে আরও হও উন্মুখ।

নোঙরও নাকি যথার্থ ফল আনে
অতলান্তিক দরিয়াও থাকে চুপ
অগ্নি কিংবা নৈঋত, ঈষাণে
দুনিয়াটাই আজ যেনো কামরূপ।

সমর্পিত অস্তি সহ মেদে
বিমুগ্ধতা গ্রীবাভঙ্গি ছলে
মন বিবাগী অভিসারি জেদে
হৃদয় প্রভাত শিশির হয়ে টলে।
শিকার যে আজ বল্লমকেই টানে
কালের বিধান কেউ কি কালে জানে?


বাংলাদেশ ও আমি

বয়স তোমার কতো বাংলাদেশ?
আমার চেয়ে বছর তিনেক বেশী?
তাহলে আর কী আর এমন তফাত
তুমি আমি সমান বলা চলে!

সুখ কী পেলে? দুঃখই বা কেমন?
আমি কিন্তু সুখ খুঁজতে নারাজ
দুঃখ উড়াই ধুয়ার টানে টানে।
সুখ-দুঃখের গল্প এবার শুনি।

দুঃখ তোমার সাতটি মহাসাগর?
সেই সে সাগর রক্ত দিয়েই ভরা?
উপনিবেশ এখনো গেলো না!
লুট করে সব বিদেশে দ্যায় পাড়ি?

তোমার দুঃখ কত বাংলাদেশ
শুনব আমি ,দুই কানে ধরেনা
নতুনতর কত ফিকির দেখি
আমি কিন্তু অকর্মা দর্শক।

কী কসরত! কে কতটা ভালো
কত রঙের আগাম অতীত বুলি
আমি দেখি একটি আর্তনাদ
" একটা মারতে কয়টা লাগে গুলি"।


হাদি যায় হাদি আসে

সাড়ে চার যুগ শেষে দেশের কী অর্জন?
বাংলাদেশ পেলো এক মহা গর্জন
গর্জনে ঢেউ ওঠে ইনসাফ ইনসাফ
রুপ তার নিষ্পাপ, সুমহান দিল সাফ ।

পা হতে মাথা তক পুরোটাই কলিজা
ওসমান হাদি আমি" হবে ঠিক,বলি যা,
দেশ হবে প্রেমময়, থাকবে না অভাবে
হবে নেতা ন্যায়বান, চরিত্র ও স্বভাবে

বাংলাদেশ হবে এক মহা মহাশক্তি
শত্রুরা ঠুকবেই সালাম আর ভক্তি
দেশ হবে মানবিক সমতা ও শিক্ষায়
চলবে না ওপারের করুণা ও ভিক্ষায়"

কেঁপে ওঠে শয়তান হাদির এই বুলিতে
পেশাদার শ্যুট করে বরাবর খুলিতে
এক হাদি চলে যায় ফেরে কোটি-লক্ষে
কাঁপছে বর্বর, থরথর বক্ষে

হানা দাও শত্রুর জোট আর ঘাঁটিতে
চিরতরে গেড়ে দাও বাংলার মাটিতে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)