Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কুষ্টিয়ায় তিনদিনের লালন উৎসব ও মেলা শুরু আজ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:৫৫ এ এম
কুষ্টিয়ায় তিনদিনের লালন উৎসব ও মেলা শুরু আজ

ছবি: সংগৃহীত

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউল সাধক, গবেষক, শিল্পী, সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে লালন আখড়াবাড়ি।
 
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট লালন শাহের এ দর্শন সামনে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালনমেলা ও আলোচনা অনুষ্ঠান। লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি চত্বরে এ আয়োজন চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। তিনদিনের এ আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, দেশের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং লালন সংগীতের আসর।ছেঁউড়িয়ায় তিনদিনের এ মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউল সাধক, গবেষক, শিল্পী, সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে লালন আখড়াবাড়ি। বাউল গানের সুর, সাধক-অনুরাগীদের ভাববিনিময় এবং লোকজ সংস্কৃতির নানা আয়োজনে স্থানটি হয়ে উঠবে প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন কেন্দ্র। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণীকে ধারণ করে এ মেলা মানুষে মানুষে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও লালন-অনুরাগীদের।

আজ বেলা ৩টায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান।

 
উদ্বোধনী দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ বিকাল ৫টায় লালন সংগীতের আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের কণ্ঠে লালনের গান শোনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। দীর্ঘ ঐতিহ্য ও প্রাণের টানে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে যুগ যুগ ধরে বসে আসছে লালন মেলা।

 
বাউল সম্রাটের ভক্ত-অনুসারী থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ মেলায়। বাউল গান, একতারার সুর আর সাধক-অনুরাগীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে লালন একাডেমি চত্বর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)