Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আফগানদের গুঁড়িয়ে অভিষেক শর্মার ৩০ বলে সেঞ্চুরি!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
আফগানদের গুঁড়িয়ে অভিষেক শর্মার ৩০ বলে সেঞ্চুরি!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বোলারদের উপর চরম তাণ্ডব চালিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

​দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে চড়াও হন অভিষেক। মাত্র ১৬ বলে চার-ছক্কার তোড়ে নিজের দ্রুততম হাফ-সেঞ্চুরি পূরণ করেন এই ড্যাশিং ওপেনার। তবে সেখানেই ক্ষান্ত হননি তিনি; দ্বিতীয় ফিফটি ছুঁতে খেলেন মাত্র ১৪টি বল! ফলস্বরূপ, মাত্র ৩০ বলের মাথায় পৌঁছে যান স্বপ্নের তিন অঙ্কের ম্যাজিক ফিগারে।

​এর আগে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে ছিল জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে। তারা উভয়েই ৩৩ বলে শতরান হাঁকিয়েছিলেন। আফগান বোলারদের দিশেহারা করে সেই রেকর্ড এখন শুধুই অভিষেকের দখলে।

​ম্যাচের শুরু থেকেই ওপেনিং সঙ্গী সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালান অভিষেক। এই জুটির আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই ১০০ রানের বিশাল পাহাড় গড়ে ভারত। ইনিংসের পঞ্চম ওভারেই একটি দর্শনীয় ছক্কা হাঁকিয়ে ফিফটি পুরেন এই তরুণ।

​এটি অভিষেকের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০ বলের কম সময়ে ষষ্ঠ ফিফটির ঘটনা। ভারতের হয়ে দ্রুততম অর্ধেকের তালিকায় অভিষেকের আজকের ১৬ বলের ফিফটি যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করে এই তালিকার শীর্ষে রয়েছেন যুবরাজ সিং, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে ফিফটি করে দ্বিতীয় স্থানেও রয়েছেন এই অভিষেক শর্মা নিজেই।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)