Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৭ পিএম
যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা কালেক্টরেট সভাকক্ষে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সারা দেশে সাক্ষরতার গড় হার ৭৭ দশমিক ০৯ শতাংশ, যার বিপরীতে যশোর জেলায় সাক্ষরতার হার ৭৭ দশমিক ৭ শতাংশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ রাজিব ইরফাত মাহমুদ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাবিনা শাহিন শোভা।

শিক্ষাবিদ প্রফেসর জিল্লুল বারীর সঞ্চালনায় সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)