নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে বাহারুল (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার রানাগাতী এলাকার একটি সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রানাগাতী গ্রামে সড়কের পাশে বাহারুলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভয়নগর থানার কর্মকর্তা (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নিহতের স্বজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।