Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:৫০ পিএম
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ছবি: ধ্রুব নিউজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যশোর পৌরসভা মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সরকারি এম এম কলেজ

সরকারি এম এম কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর সাজেদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। পরে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি মহিলা কলেজ

সরকারি মহিলা কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর নাসিরুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম।

সরকারি সিটি কলেজ

সরকারি সিটি কলেজে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের আহ্বায়ক মুহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজ মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম দোয়া পরিচালনা করেন। পরে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান। প্রভাষক সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক শাহজাদ আলী নেওয়াজ, সহকারী শিক্ষক জহুরুল ইসলামসহ অন্যেরা। শেষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যশোর জিলা স্কুল

যশোর জিলা স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শোয়েব হোসেন, ফুলতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) অশোক কুমার দে, সহকারী প্রধান শিক্ষক (দিবা) সেলিম রেজা এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

দোয়া পরিচালনা করেন স্কুল মসজিদের ইমাম মাওলানা আশরাফ আলী। পরে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুসলিম একাডেমি

মুসলিম একাডেমি স্কুলে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষার শিক্ষক এইচ এম ইকবাল। শেষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) ফারহানা জেহরা, সহকারী প্রধান শিক্ষক (দিবা) খালিদ হাসান, সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজসহ অন্য শিক্ষকেরা।

দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক হামিদুল ইসলাম। পরে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যশোর পৌরসভা

এদিকে যশোর পৌরসভা মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান, সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান, সহকারী প্রকৌশলী জুবায়েদুর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু, পরিদর্শক আবু বক্করসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)