নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদরাসার প্রাক্তন মেধাবী ছাত্রী তাছলিমা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। তার উন্নত চিকিৎসা চালিয়ে নিতে বিপুল অর্থের প্রয়োজন। এই পরিস্থিতিতে তার পরিবার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে মানবিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছে। তাছলিমা বর্তমানে ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তাছলিমা খাতুনের স্বামী শামীম রেজা জানান, তাসলিমার চিকিৎসার জন্য এ পর্যন্ত পরিবারের জমানো সব সঞ্চয় এবং দেনা-ফরজ করে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাসলিমার জীবন বাঁচাতে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপিসহ প্রয়োজনীয় উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে এই বিপুল ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
একসময়ের মেধাবী এই তরুণীর অকালমৃত্যু রোধে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা। মানুষের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই পারে তাসলিমাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
· বিকাশ (তাছলিমা): ০১৯৫৩৮৪০৩৯২ (ব্যক্তিগত)
· বিকাশ/নগদ (স্বামী): ০১৯৯৫৬৩৫৬৭৭ (ব্যক্তিগত)
· ব্যাংক হিসাব: সোনালী ব্যাংক, রাজগঞ্জ শাখা, হিসাব নম্বর: ২৩২৯১০১০২৮৩৪৪