Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অনুমোদনহীন ব্যবসায়ীর গুদামে সাড়ে ১৩ হাজার কেজি সার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৩:২৮ পিএম
অনুমোদনহীন ব্যবসায়ীর গুদামে সাড়ে ১৩ হাজার কেজি সার, জরিমানা

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় অনুমোদনহীন এক ব্যবসায়ীর গুদাম থেকে বেআইনিভাবে মজুদ করা ১৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ সার গুদামজাত করার অপরাধে খায়রুল ইসলাম (৪৫) নামে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব।

অভিযানসূত্রে জানা যায়, পারবাজার এলাকায় ব্যবসায়ী খাইরুল ইসলাম সার বিক্রির কোনো বৈধ কাগজপত্র বা ডিলারশিপের অনুমোদন দেখাতে পারেননি। অথচ তার দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়া সহ সর্বমোট ২৭১ বস্তা (১৩ হাজার ৫৫০ কেজি) সার বেআইনিভাবে মজুদ রাখা ছিল; যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা।

অনুমোদনহীন দোকানে বিপুল পরিমাণ সার মজুদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’-এর ১২ ও ১৮ ধারা অনুযায়ী খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন, যা তিনি পরিশোধ করেন। ভবিষ্যতে লাইসেন্স ছাড়া ব্যবসা করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি জব্দ করা সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত টাকা রাজস্ব কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারী, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ইউনূস আলী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ আগস্ট চৌগাছা থেকে বেআইনিভাবে অন্যত্র পাচারকালে ৩৭ বস্তা সার স্থানীয় জনতা আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেই সারও সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং আলমসাধু চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)