Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রূপদিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে জলিল খান গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৮:৫৩ পিএম
রূপদিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে জলিল খান গ্রেপ্তার, আদালতে সোপর্দ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক জলিল খান ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার রূপদিয়ায় ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল জলিল খান (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জলিল খান নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া খানপাড়া এলাকার মৃত খোকা কামারের ছেলে।

এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয়িএকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২ আগস্ট সকালে স্কুলে যাওয়ার জন্য সে সহপাঠী (অভিযুক্ত জলিল খানের নাতনি)-এর বাড়িতে যায়। এ সময় সুযোগ বুঝে জলিল খান শিশুটিকে ঘরের ভেতর ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে তার শারীরিক অসুস্থতা ও রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের কাছে বিস্তারিত প্রকাশ করে। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জলিল খানকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। আসামিকে গ্রেপ্তার করে বিচারকের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)