Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ক্যাম্পাসেই ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৭:০১ পিএম
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ক্যাম্পাসেই ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে দায়তলা বিদ্যালয়ের বারান্দায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

হামলায় আহত শিক্ষার্থীর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল সদর উপজেলার কচুয়া ভগবতীতলা গ্রামের মহসিন আলীর ছেলে অভিযুক্ত মাহিম (১৬)। ঘটনার দিন দুপুরে বিদ্যালয় ভবনের বারান্দায় মাহিম ওই ছাত্রীকে গিয়ে পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। সে সরাসরি  প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে মাহিম তার কাছে থাকা ধারালো ছুরি বের করে হামলা চালায়। এতে অরপার ডান হাত কেটে গুরুতর জখম হয়।

বিদ্যালয় চলাকালীন এই রক্তক্ষয়ী ঘটনার পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাচ্ছন্ন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত মাহিম কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে আটকে অভিযান চলছে। ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)