Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১০:০৬ পিএম
যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া বারেক এলাকায় অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৪১) নামের এক অবৈধ অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৫ জুলাই) রাতে পরিচালিত এই অভিযানে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন— শংকরপুর চোপদার পাড়া বারেক সড়কের বাসিন্দা শাহাজাহানের ছেলে শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘরের ভেতর থেকে অস্ত্র কারবারি শাহাদৎ হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটকের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শাহাদৎ হোসেন দাবি করেন, উদ্ধারকৃত পিস্তলটি ভারত থেকে সীমান্ত পার করে আনা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, অভিযুক্ত শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত বলে র‍্যাব তথ্য পেয়েছে। শংকরপুর রেললাইনের পাশে তাঁর একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেই কারখানায় গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হতো কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং দেশীয় ১টি পিস্তলসহ এই অভিযুক্ত শাহাদৎ হোসেনকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন ডিবি পুলিশের তৎকালীন সাব-ইন্সপেক্টর (এসআই) শাহিনুর রহমান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)