Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৬:০৩ পিএম
যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

যশোর শহরে ১৬০ পিস ক্ষতিকর নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) শহরের হাটখোলা রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি অভিযান দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন— শহরের লোন অফিসপাড়া এলাকার বাসিন্দা মৃত দুলাল কাজীর ছেলে সাজাপ্রাপ্ত/অভিযুক্ত মাদক কারবারি আব্দুর রহমান এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে অভিযুক্ত মাদক কারবারি মিন্টু ব্যানার্জি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহর নেতৃত্বে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) আতিউর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল হাটখোলা রোডে অভিযান পরিচালনা করে। এ সময় 'জয় মা ভান্ডার'-এর সামনে সাইকেলযোগে যাওয়ার পথে দুই আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলা হয়।

পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে অভিযুক্ত আব্দুর রহমানের কাছ থেকে ৮৫ পিস এবং অভিযুক্ত মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ১৬০ পিস ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)