Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চাকুসহ দুই কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৯:২৭ পিএম
যশোরে চাকুসহ দুই কিশোর আটক

আটক শাওন হোসেন ও মাহিন ইসলাম আলিফ ছবি: ধ্রুব নিউজ

যশোরের শংকরপুর এলাকা থেকে একটি চাকুসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো—শহরের পূর্ব বারান্দীপাড়ার বাসিন্দা মাসুদুর রহমানের ছেলে শাওন হোসেন এবং একই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মাহিন ইসলাম আলিফ। মঙ্গলবার দুপুর ১টার দিকে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামকৃষ্ণ মিশন এলাকায় অভিযান চালায়। এ সময় চাকু দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অভিযুক্ত শাওন হোসেনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিকেলে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, আটক দুজন কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)