Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৩:৪৪ পিএম
খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত রুবেল হোসেন ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রুবেল খাজুরা তেল পাম্প এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি (২৬) ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রুবেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘারপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড কী কারণে তা এখনই নিশ্চিত নয়, তবে পূর্বের কোনো বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)